ক্রীড় ডেস্ক

বেশ কয়েকজন দলে নেবার চেষ্টা ব্যর্থ হবার পর বায়ার্ন মিউনিখ আগামী মৌসুমের জন্য বর্তমান কোচ থমাস টাচেলকে বহার রাখার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে সূত্রমতে জানা গেছে।
এ মৌসুমের শেষে পারষ্পরিক বোঝাপড়ার মাধ্যমে টাচেলের দল ছাড়ার বিষয়টি গত ফেব্রুয়ারিতে নিশ্চিত করা হয়। কিন্তু বায়ার্ন যা ভেবেছিল তার থেকেও টাচেলের উত্তরসূরী খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জার্মান মিডিয়া আউটলেড কিকার ম্যাগাজিন, ট্যাবলয়ে দ্য বিল্ড ও স্কাই টিভির রিপোর্টের সূত্র ধরে জানা গেছে ক্লাবের দুই স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল ও ক্রিস্টোফ ফ্রেয়ান্ড ইতোমধ্যেই টাচেলের সাথে ফেব্রুয়ারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছেন।
যদিও টাচেলকে স্বপদে বহাল রাখার জন্য বেশ কিছু সমস্যা বায়ার্নকে আগে কাটিয়ে উঠতে হবে। বায়ার্নের সাথে ঘনিষ্টভাবে সম্পকৃত সাবেক সভাপতি উলি হোয়েনেস রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে টাচেলের কড়া সমালোচনা করেছিলেন। ঐ সময়ই টাচেলকে অপসারনের দাবী জানিয়ছেন হোয়েনেস।
যদিও বায়ার্নের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসো ও লিভারপুলের জার্গেন ক্লপ। আলোনসো ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি এই মৌসুমেও লেভারকুসেনেই থাকছেন। আর ক্লপ জানিয়েছেন লিভারপুল ছাড়ার পর অন্তত এক বছর তিনি বিশ্রাম নিতে চান। এ কারনেই টাচেলের বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে।
টাচেলের সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত ছিল। স্কাই স্পোর্টস জানিয়েছে ৫০ বছর বয়সী টাচেলও বায়ার্নে থেকে যাবার বিষটি নিয়ে চিন্তা করছেন। বুধবার টাচেলের এজেন্ট ওলাফ মেইনকিংয়ের সাথে ক্লাবের অফিসে দুই পরিচালক ও চেয়ারম্যান ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেনের আলোচনার একটি ছবিও প্রকাশ করেছে বিল্ড।
এদিকে বায়ার্নের খেলোয়াড়রাও আগামী মৌসুমের জন্য কোচ হিসেবে টাচেলকেই চায়। অভিজ্ঞ দুই তারকা থমাস মুলার ও ম্যানুয়েল নয়্যার টাচেলের পক্ষে কথা বলেছেন, এমনকি দুই ইংলিশ তারকা হ্যারি কেন ও এরিক ডায়ারও টাচেলের পক্ষে আছেন। অনেক সমর্থকই টাচেলকে দায়িত্বে রাখার ক্ষেত্রে ক্লাবের কাছে আবেদন জানিয়েছে।
২০১২ সালের পর এই প্রথমবারের মত কোন শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে বায়ার্ন। তারপরও টাচেলের অধীনে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে। যদিও সেখানে তাদের ইউরোপীয়ান হেভিওয়েট রিয়াল মাদ্রিদের কাছে ৪-৩ ব্যবধানে পিছিয়ে বিদায় নিতে হয়।
টাচেলের স্থানে বায়ার্ন আলোনসোকেই পছন্দ করেছিল। কিন্তু বুন্দেসলিগা শিরোপা জেতার পর আলোসনো লেভারকুসেনেই থাকার সিদ্ধান্ত নেন। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় লেভারকুসেন টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। জার্মান কাপ ও ইউরোপা কাপে ফাইনালেও পৌঁছে গেছে।
এছাড়া অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিকের ব্যপারে আত্মবিশ্বাসী ছিল বায়ার্ন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত বেভারিয়ান্স ক্লাবে আসতে অস্বীকৃতি জানান। সাবেক বায়ার্ন কোচ জুলিয়ান নাগলেসম্যান জার্মান জাতীয় দলের সাথে চুক্তি নবায়ন করেছেন। উনাই এমেরি এ্যাস্টন ভিলায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। উল্ফসবার্গের সাবেক কোচ অলিভার গ্লাসনারকে প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস থেকে ও স্পেন, রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার সাবেক কোচ জুলেন লোপেতেগুইকে আনতে ব্যর্থ হয়েছে বায়ার্ন।
সাবেক জার্মান কোচ হান্সি ফ্লিক ও ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগকে নিয়ে আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে টাচেলকে পুনর্বহালের সাম্প্রতিক গুঞ্জন অন্য সব আলোচনাকেই ফিকে করে দিয়েছে।

ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। আজ শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।
১৪ ঘণ্টা আগে
কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশের পাঁচটি নদীর পানি এখনো ৯টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্ব, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১২টি জেলায় আগামী ২৪
১৫ ঘণ্টা আগে
দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১০ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৭ ঘণ্টা আগে