ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিপক্ষে বিব্রতকর ব্যাটিংয়ের পর বল হাতেও এলোমেলো বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়া কাপের সেমিফাইনালের মঞ্চে তার খেসারত দিতে হয়েছে বড় ব্যবধানে হেরে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে ডাম্বুলায় ভারতের সামনে মাত্র ৮১ রানে লক্ষ্য দেয় বাংলাদেশ। তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।
প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে দেশটি। পাকিস্তান-শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে জয়ী দল হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ।
যে উইকেটে রান করতে খাবি খেয়েছেন বাংলাদেশের মেয়েরা সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের দুই ওপেনার। এক প্রান্তে শেফালি ভার্মা ধীর গতিতে এগিয়েছেন আর অন্য প্রান্তে ঝড় তুলেছেন স্মৃতি মান্ধানা।
স্মৃতি মাত্র ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন। টানা দুই চারে ফিফটি তুলে নেন ৩৮ বলে। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ১টি ছয়ে। আরেক ওপেনার শেফালি ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের নাহিদা মাত্র ৩ ওভারে দিয়েছেন ৩৪ রান।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনোমতে টেনেটুনে ৮০ রান করে লাল সবুজের প্রতিনিধিরা।
ইনিংসের তৃতীয় বলে ছক্কা মেরে ভালো সূচনার আভাস দেন দিলারা আক্তার। কিন্তু পরের বলেই তার আউটে ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে দুই চারে ঘুরে দাঁড়ানোর আভাস দেন ইসমা তানজীম। তৃতীয় ওভারের শেষ বলে ইশমা সাজঘরে ফিরলে রানের গতি কমে যায়। তার ব্যাট থেকে আসে ১০ বলে ৮ রান।
প্রথম ২ ওভারে ১৬ রান এলেও পাওয়ার প্লে’র শেষ চার ওভারে আসে মাত্র ৯ রান! রুমানা আহমেদকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন নিগার সুলতানা জ্যোতি। কিন্তু দুজনে রান তুলতে পারেননি বলের সঙ্গে পাল্লা দিয়ে। অন্যদিকে রানের চাপে পড়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা।
আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন নিগার। কিন্তু ব্যাট হাতে চড়াও হতে পারছিলেন না। শেষ ওভারের প্রথম বলে আউটের আগে তিনি ৩২ রান করেন। খরচ করেন ৫১ বল। শেষে নেমে ১৯ রান করেন স্বর্ণা আক্তার। তার এই রান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বাংলাদেশ শিবিরকে। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করেনেন রেনুকা সিং ও রাধা যাদব।

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৭ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৭ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১৯ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১৯ ঘণ্টা আগে