ক্রীড় ডেস্ক

সমর্থকেরা অপেক্ষায় ছিলেন কখন উঠবে বাংলাদেশি ক্রিকেটারদের নাম। সেই অপেক্ষা ফুরায় মুস্তাফিজুর রহমানের নাম নিলামে উঠলে। তার নাম উঠার সঙ্গে সঙ্গে হয়তো অনেকেই উৎফুল্ল নিয়ে টিভিতে চোখ রাখছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সেই উৎফুল্ল। হবেই না কেন?
মুস্তাফিজের নাম উঠার সঙ্গে সঙ্গেই যে ‘আনসোল্ড’ লেখা ভেসে উঠে স্ক্রিনে। বাঁহাতি পেসারকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি। তার মতো পরে অবিক্রিত থেকেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ২ কোটি রুপি।
এবারের নিলামে মোট ১২ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে জায়গা পেয়েছেন। তার মধ্যে মুস্তাফিজ ও রিশাদকে নিলামে তোলা হয়েছিল।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক আইপিএলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন মুস্তাফিজ। এরপর থেকে প্রতিটি আসরেই মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস কিংবা চেন্নাই সুপার কিংসের মতো কোনো না কোনো দলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। সর্বশেষ টুর্নামেন্টেও চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন তিনি।
অন্যদিকে প্রথমবারের মতো আইপিএলের নিলামে জায়গা পেয়েছেন রিশাদ। তবে কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। অথচ, বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে জায়গা পেয়েছেন তিনি। হোবার্ট হারিকেনের হয়ে খেলবেন এই লেগস্পিনার।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে