শ্রীলঙ্কার ২১১ রানের লিড, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও বিপর্যয়ে শুরু

ক্রীড়া ডেস্ক
অলআউট হওয়ার আগে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে অলআউট হওয়ার আগে দলটির সংগ্রহ ৪৫৮ রান৷ এতে ২১১ রানের বিশাল লিড নিতে সক্ষম হয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (২৭ জুন) কলম্বো টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে গিয়ে অলআউট হয় শ্রীলঙ্কা। ২ উইকেটে ২৯০ রানে আগের দিন শেষ করা দলটি এ দিন ১৬৮ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায়।

দ্বিতীয় ইবিংসে ব্যাটিংয়ে নেমেও অবশ্য সুবিধা করতে পারছেন না বাংলাদেশি ব্যাটাররা। ৩১ রানের মধ্যেই ড্রেসিং রুমে ফিরেছেন দুই ওপেনার এনামুল বিজয় ও সাদমান ইসলাম। এখন অধিনায়ক শান্ত আর মুমিনুল হক। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

৬ উইকেটে ৪০১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। ততক্ষণে তাদের লিড পেরিয়েছে ১৫০ রান। চা বিরতির পর নিজেদের লিডটা খুব বেশি বাড়াতে পারেনি স্পিনারদের দাপটে।

শ্রীলংকার লিড ২০০ ছাড়িয়েছে কুশল মেন্ডিসের কল্যাণে। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ৮৪ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে।

শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ওপেনার পাথুম নিশাঙ্কার। তিনি করেছেন ১৫৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ করেছেন দীনেশ চান্দিমাল। এর বাইরে কুশল মেন্ডিস ছাড়া আর কেউ অর্ধশত পেরোতে পারেননি।

আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে লঙ্কান ইনিংসের ইতি টানেন তাইজুল। ইনিংসে বাংলাদেশের হয়ে সেরা বোলার তিনিই। ১৩১ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। ৮৭ রানে ৩ উইকেট নিয়ে তাইজুলের পরেই আছেন নাঈম হাসান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৩ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৫ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৭ ঘণ্টা আগে