ভারতে বাংলাদেশের সেরা আম্পায়ারের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ব্যাডমিন্টন অঙ্গনে শোকের একদিন আজ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব রাসেল ইসমাইল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়েছিলেন। সেখানেই হোটেলে ঘুমের মধ্যে মারা গেলেন দেশের সেরা আম্পায়ার।

মৃত্যুকালে নাজিব রাসেলের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারও তিনি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের এলিট প্যানেলে একমাত্র বাংলাদেশি আম্পায়ার ছিলেন নাজিব। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি।

দেশের বাইরে ম্যাচ পরিচালনা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এই গুণী ব্যাডমিন্টন আম্পায়ারের। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক শীর্ষ কর্তা বার্তা ২৪-কে বলেন, ভারতের গৌহাটি ম্যাচ পরিচালনা করতে গিয়েছিলেন নাজিব রাসেল। সেখানে আজ শনিবার সকালেই তার টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ পরিচালনার কথা ছিল। কিন্তু সকালে ঠিক সময়ে মাঠে তাকে না দেখে কর্মকর্তা ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেন।

ফোন নম্বরে যোগাযোগে ব্যর্থ হয়ে তারা হোটেলে এসে দেখেন দরজা বন্ধ, ভেতর থেকেও কোন সাড়া শব্দ নেই। এরপর স্থানীয় পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে দেখতে পান ঘুমের মধ্যেই মারা গেছেন নাজিব। ধারণা করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না তিনি। ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার নাজিব রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইসিসিবিতে শুরু ৩ দিনের পর্যটন মেলা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্পে ব্যবসার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

২০ ঘণ্টা আগে

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

২১ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১ দিন আগে
Advertisement