টাকা বকেয়া থাকায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১১
দুর্বার রাজশাহী দল। ছবি : সংগৃহীত

খুলনা টাইগার্স শনিবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেওয়ায় দুর্বার রাজশাহীর প্লে-অফে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। একের পর এক বিতর্কের জন্ম দেওয়া ফ্র্যাঞ্চাইজিটি রোববারও জন্ম দিয়েছে বিতর্কের।

গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর স্থানীয় ক্রিকেটার যাদের ঢাকাতেই বাসা আছে, তাদের হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা ফিরতে পারছেন না দেশে। অনিশ্চিত সময় পার করছেন তারা হোটেলে।

বকেয়া টাকা না পেলে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। টিম হোটেলে অবস্থান করা পাঁচ বিদেশি হলেন রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।

জানা গেছে, এই পাঁচ ক্রিকেটারের মধ্যে দুয়েকজন ছাড়া কেউ চুক্তির ২৫ শতাংশ টাকাও বুঝে পাননি। দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে তাদের দৈনিক ভাতাও। হাতে পাননি দেশে ফেরার টিকিটও।

রাজশাহীর কোচ পাকিস্তানের এজাজ আহমেদ তার এক সহকারীকে এনেছিলেন বিপিএলে। তারা কেউই টাকা পাননি। রোববার বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও পরিশোধ করা হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।

৫ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীর ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৬ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৮ ঘণ্টা আগে
Advertisement