বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিনের খেলা

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে টস হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরী আবহাওয়ার সাক্ষী। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এই টেস্টে আগামী চার দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাই রাওয়ালপিন্ডিতে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। ম্যাচ ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ। তাই কিছুটা হলেও নির্ভার থাকবে সফরকারীরা।

বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিল। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়।

একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

৭ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

৮ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৯ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

১০ ঘণ্টা আগে