চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক

২০২৫ সালে ঘরের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ, সূচি ও ভেন্যুর একটি খসড়া প্রস্তাব তৈরি করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রস্তাবিত খসড়ায় ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে রয়েছে বাংলাদেশ। অন্য গ্রুপে আছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

প্রস্তাবিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজনের সিদ্বান্ত নিয়েছে পিসিবি। ফাইনালের জন্য ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি নিয়ে আইসিসি বোর্ডের এক সদস্য জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি। লাহোরে ৭টি, করাচিতে ৩টি এবং রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল হবে করাচিতে। অন্য সেমিফাইনালের ভেন্যু রাওয়ালপিন্ডি। ভারতের সব ম্যাচসহ হবে লাহোরে। ভারত যদি সেমিফাইনালে উঠে, সেই ম্যাচও লাহোরে অনুষ্ঠিত হবে।’

সংবাদ সংস্থা পিটিআই একটি প্রতিবেদনে বলেছে, আইসিসি বোর্ডের একজন সিনিয়র সদস্য জানিয়েছেন খসড়া সূচির বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন এখনও পায়নি পিসিবি।

২০২৩ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যেতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিলো। ঐ এশিয়া কাপের ভারতের বেশিরভাগ ম্যাচই শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হয়। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে ভারত যাবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। পাকিস্তান সফর নিয়ে বিসিসিআই সবসময়ই বলে এসেছে, সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান সফর সম্ভব নয়।

আইসিসি বোর্ডের ঐ সদস্য পিটিআইকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সব বোর্ড প্রধানরা (বিসিসিআই বাদে) টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে। তবে নিজ দেশের সরকারের সাথে আলোচনার পর আইসিসিকে আপডেট জানানোর কথা বলেছে বিসিসিআই।’

২০১৭ সালে অনুষ্ঠিতম সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলো পাকিস্তান। ওভালের ঐ ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় পাকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১৪ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১৪ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে