আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড হায়দরাবাদের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

চার-ছক্কার বৃষ্টিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

এর আগে আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের ইতিহাসও গড়ে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে প্রথম ১০ ওভারে ১৪৮ রান তোলেন হেড-অভিষেকরা। এতদিন সেই রেকর্ড ছিল মুম্বাইয়ের দখলে। ২০২১ সালে সানরাইজার্সের বিপক্ষে ১০ ওভারে ১৩১ রান তুলেছিল মুম্বাই। তালিকার যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে হায়দরাবাদের বিপক্ষেই ১৩১ রান তুলেছিল তারা।

এদিকে পুরো ইনিংসের হিসেব করলে সানরাইজার্সের আগে সর্বোচ্চ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারির্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ২৫৭ রান তুলেছিল লোকেশ রাহুবের দল। পরের অবস্থানটিও বেঙ্গালুরুর। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে ২৪৮ রান করেছিলেন বিরাট কোহলিরা।

সানরাইজার্স হায়দরাবাদ ২৭৭ রানের ইনিংস খেললেও কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী হায়দরাবাদের ব্যাটাররা। ২৫ বলেই ৪৫ রানের জুটি গড়েন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রান করে আউট হন আগরওয়াল। মূলত এরপরই ঝড় শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের ওপর।

২৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। ১৮ বলে সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম ফিফটি করেও টিকিয়ে রাখতে পারেননি। তিনে নামা অভিষেক শর্মা ১৬ বলে ফিফটি করে হেডের মুকুট নিজের মাথায় চাপিয়ে নেন। ২৩ বলে ২৭৩ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন অভিষেক। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

আইপিএল অভিষেকের দিন ১৭ বছরের কেওয়েনা মাফাকা ৪ ওভারে বিনা উইকেটে ৬৬ রান হজম করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৭২ জনের শরীরে। আজ বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

৪ ঘণ্টা আগে

‘ভুয়া’ মুক্তিযোদ্ধা শনাক্তে সরকারের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের লক্ষ্যে দেশের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে।

৪ ঘণ্টা আগে

মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা করতে রাজনীতি টেনে আনা হয়েছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।

৪ ঘণ্টা আগে

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।

৫ ঘণ্টা আগে