ডেস্ক, রাজনীতি ডটকম

ঘরের মাঠে নিউ ইংল্যান্ড ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল। প্রথম মিনিটেই গোল করেন টমাস চানকালে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৩২ মিনিটে বুসকেটসের বাড়ানো বল থেকে মেসি সমতা আনেন। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। বুসকেটসের পাসে বক্সে বল পেয়েই শটে জালে পাঠান মেসি। তাতে রেকর্ডেও নাম লেখান মেসি। মেজর লিগ সকারে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে দুই বা তার বেশি গোলে অবদান রাখেন।
৮৩ মিনিটে মেসি আবারও বক্সে বল পেয়ে শট নেন। নিউ ইংল্যান্ড গোলকিপার তা ফিরিয়ে দিলে বল জালে পাঠান ক্রামাশ্চি। পরের গোলেও আছে মেসির ছোয়া। বক্সের খানিকটা বাইরে বল পান মেসি। সামনে থাকা এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন বাঁ-পাশে থাকা সুয়ারেজকে। চিপ শটে স্কোর ৪-১ করেন সুয়ারেজ। েমেসি পাসটি দেওয়ার সময় বক্সে ছিলেন ইন্টার মায়ামির পাঁচ খেলোয়াড়। এই অ্যাসিস্টেও দারুণ এক রেকর্ড গড়েছেন মেসি।
এমএলএস এর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমে প্রথম ৭ ম্যাচে অন্তত্য ১৫ (১৬) গোলে অবদান রাখলেন মেসি। চলতি মৌসুমে লিগে মেসি গোল করেছেন ৯টি, যা তাকে এরই মধ্যে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। অ্যাসিস্ট করেছেন চারটিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে মেসির গোল হলো ১১টি, অ্যাসিস্ট ছয়টি।
এমএলএস-এ চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচ শেষে ২১ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
২ ঘণ্টা আগে
পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে