ডেস্ক, রাজনীতি ডটকম

কুষ্টিয়া, টাঙ্গাইল ও ঢাকার তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলোর নাম বদলে বুয়েট শাখা ছাত্রলীগের নির্যাতনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হওয়া শহিদদের নামে রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কুষ্টিয়ার ‘শেখ কামাল স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া। টাঙ্গাইলের ‘টাঙ্গাইল জেলা স্টেডিয়াম’ এর নামকরণ করা হয়েছে শহিদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল। আর ঢাকার বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, ঢাকা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের খবর পেয়ে ৫ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করেন। ওই মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল সদর থানার কাছে গুলিবিদ্ধ হয়ে শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ নিহত হন।
আর গত ১৮ জুলাই ‘কোটাবিরোধী আন্দোলনে’ ধামন্ডি ২৭ নম্বর রোডে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলি লেগে নিহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১০ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১২ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৩ ঘণ্টা আগে