বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ

ক্রীড় ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের শততম হার। বিশ্বের আর কোন দলের টি-টোয়েন্টিতে একশ ম্যাচ হারের রেকর্ড নেই।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের, ৯৯টি। তখন বাংলাদেশের ছিলো ৯৮টি হার। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে প্রথমটির পরও দ্বিতীয় ম্যাচও হেরে, বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। ১৬৮ ম্যাচে ১শ হার এখন বাংলাদেশ। ১৯৩ ম্যাচে ৯৯ রান ক্যারিবীয়দের।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ হার শ্রীলংকার। ১৮৯ টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে হেরেছে লংকানরা। এরপর জিম্বাবুয়ে ৯৫টি ও নিউজিল্যান্ড ৯০ ম্যাচে হেরেছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে পরাজিত হওয়া দল (শীর্ষ পাঁচ দল) :

দল ম্যাচ জয় হার

বাংলাদেশ ১৬৮ ৬৪ ১০০

ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ ৮১ ৯৯

শ্রীলংকা ১৮৯ ৮৫ ৯৮

জিম্বাবুয়ে ১৪৫ ৪৭ ৯৫

নিউজিল্যান্ড ২১৬ ১০৯ ৯০

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অগ্রগতিই লক্ষ্য: প্রধানমন্ত্রী

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান

৯ ঘণ্টা আগে

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

১০ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে

১০ ঘণ্টা আগে

প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই খুলছে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

১১ ঘণ্টা আগে