বাঁচামরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৩৫

ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলেও টি-টোয়েন্টিতে হারে শুরু হয়েছে বাংলাদেশের। সিলেটে আজ (শনিবার) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই।

সিরিজে টিকে থাকার এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া আইরিশরা ৫ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে।

আইরিশ দলের ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩, গাবি লুইস ১৮ বলে ১৪, ওরলা প্রিন্ডারগেস্ট ২৫ বলে ৩২, লিয়ে পল করেন ১৯ বলে ১৬। শেষদিকে লরা ডেলানি ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন।

বাংলাদেশের নাহিদা আক্তার ২০ রানে ২টি, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস আর ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আইসিসিবিতে শুরু ৩ দিনের পর্যটন মেলা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটনশিল্পে ব্যবসার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

২০ ঘণ্টা আগে

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

২১ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১ দিন আগে
Advertisement