ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশের বিপক্ষে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ ম্যাচ ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য বেঞ্চ পরীক্ষার সুযোগ।তবে শনিবার ( ২৫মে ) শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে হেরেছে।
এদিন স্বাগতিকরা ৪ তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। এ নিয়ে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল।
তিনি বলেন, ‘আসলে আমরা পরিবর্তন আনতেই পারি। দল নির্বাচনের ক্ষেত্রে আমরা চেয়েছি এক ধাপ এগিয়ে যেতে। দল নিয়ে আমাদের চাহিদা দিয়েছি, বিপরীতে নির্বাচকরা ১৫ জনের এই দল দিয়েছে। আমরা কানাডাকে হারিয়েছি দাপটের সাথে ৪-০। এখানে বাংলাদেশকেও হারালাম। তাই আশা করি সবাই খুশি আছে।’
দলের ব্যাটিং নিয়ে ল বলেন, ‘আমি মনে করি প্রথম দুই ম্যাচে ব্যাটিং আমাদের শক্তির জায়গা ছিল। যদিও আমি ভিন্নভাবে দেখি কিছুটা, অত বিশ্লেষণ দেখি না, শুধু ক্রিকেট খেলা দেখি (হাসি)। আমার মনে হয় শুরুর দুই ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়েছে।’
শেষ ম্যাচে হারার ব্যাপারে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব করা অ্যারন জোন্স বলেন, ‘আসলে আমি মনে করি মাঝের ওভারে আমরা ভালো খেলিনি। শট সিলেকশনও ভালো হয়নি। কোচও যা বললেন, অনেকে সুইপ খেলতে পারত হয়তো।
বাংলাদেশ ভালো করার পর আমাদের আরও চান্স নেওয়া দরকার ছিল, আরও ভালো খেলা যেত। দরকার ছিল পাওয়ার হিটিং শট খেলা। মাঝের ওভারে ভালো স্ট্রাইক রোটেট করা যেত, এতে আমাদের মোমেন্টাম ফিরে পেতাম। এটা আমাদের জন্য শেখার জায়গা। ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ আছে আমাদের।’
এদিন প্রথম ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের ছয় শিকারে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশ ১১.৪ ওভারে ১০ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। দুই সফরকারী ওপেনার তানজিদ হাসান তামিম ৫৮ ও সৌম্য সরকার অপরাজিত ছিলেন ৪৩ রানে।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৬ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৭ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৭ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৮ ঘণ্টা আগে