অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত তাইজুল

ডেস্ক, রাজনীতি ডটকম

ম্যাচের আগের দিন সাধারণত সংবাদ সম্মেলনে আসেন কোচ অথবা অধিনায়ক। কিন্তু বাংলাদেশ দলের দায়িত্বশীলরা এখন নিজেদের আড়ালে রাখতেই বেশি ব্যস্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এলেন সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম।

মাঠের চেয়ে বেশির ভাগ সময়ই বাইরের আলোচনায় বেশি জড়িয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না। নাজমুল হোসেন শান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি আর অধিনায়কত্ব করতে চান না। এ নিয়ে গত দুদিন দেশের ক্রিকেটে বেশ শোরগোল।

অনেকটা অনুমিতভাবেই তাইজুল ইসলামের সংবাদ সম্মেলনেও আসে প্রসঙ্গটি। কিন্তু তাইজুল বেশ লম্বা সময় ধরে এড়িয়েই চলেন। দেশের ক্রিকেটে এখন অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তাইজুল। টেস্ট দলেও অনেকটা নিয়মিত। তার কাছে যদি অধিনায়কত্বের প্রস্তাব আসে? উত্তরে তাইজুল বলেন, ‘১০ বছর ধরে যেহেতু খেলছি, পুরোটাই তৈরি। ’

এক বাক্যের উত্তর শেষেই সংবাদ সম্মেলন ছাড়েন তাইজুল। তবে এর আগে তার কাছে জানতে চাওয়া হয় কাছাকাছি একটা বিষয়েও। টেস্টে দুইশ উইকেট পাওয়া এই স্পিনার দলের সিনিয়র হিসেবে কতটুকু অবদান রাখেন?

তিনি বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ; সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক। আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজেশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো; এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি। ’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাগরে সুস্পষ্ট হলো লঘুচাপ, ৬ এলাকায় ঝড়ের পূর্বাভাস

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

৫ ঘণ্টা আগে

রাবি শিক্ষার্থীকে মারধর, রেলওয়ের ৪ জনকে বরখাস্তের পরও স্টেশনে ভাঙচুর

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

অনলাইন নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাজ্যের নিয়ন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মেটা

মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্ব পাবে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।

৭ ঘণ্টা আগে
Advertisement