আফগানদের ঘুরে দাঁড়াতে দিলেন না তাসকিন

ডেস্ক, রাজনীতি ডটকম

৩৫ রানে ৪ উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেন হাশমতউল্লাহ শাহিদি ও গুলবাদিন নাইব। অভিজ্ঞ দুই ব্যাটারের ব্যাটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল আফগানিস্তান। তবে এই জুটিকেও বড় হতে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের ২০তম ওভারের শেষ বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন। ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি গুলবদিন নাইব। মিডউইকেটে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন ৩২ বলে ২২ রান করে। গুলবাদিন ফেরায় ভাঙে ৩৬ রানের পঞ্চম উইকেট জুটি।

২২ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭৮ রান।

এর আগে আফগানিস্তানের উদ্বোধনী জুটিকে বেশি দূর এগোতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৫ রান করা রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন এই ডানহাতি পেসার। এর আগেও বেশ কয়েকবার তাসকিনের বলে আউট হয়েছেন এই ওপেনার। তাই স্বাভাবিকভাবেই ডানহাতি এই পেসারকে খেলতে মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকেন গুরবাজ।

তাসকিনের মতোই নিজের প্রথম ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৮ম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের ওপর করেছিলেন মুস্তাফিজ। আউট সুইং করে বের হয়ে যাওয়া বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রহমত শাহ। অভিজ্ঞ এই ব্যাটার ২ রানের বেশি করতে পারেননি।

নিজের পরের ওভারে ফিরে আবারও ব্রেকথ্রু দিয়েছেন মুস্তাফিজ। এবার তার শিকার সেদিকুল্লাহ অটল। আলোচিত এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং করে ভেতরে আসা বল ব্যাটে খেলতে পারেননি অটল, সরাসরি তার পায়ে আঘাত হানে। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ২১ রান করেন অভিষিক্ত এই ওপেনার।

দুই বল পর আজমতউল্লাহ ওমরজাইকেও ফিরিয়েছন মুস্তাফিজ। মিডল স্টাম্পের ওপর করা খানিকটা খাটো লেংথের বল আউট সুইং করে বেরিয়ে যাওয়ার সময় কাট করতে যান আজমতউল্লাহ। কিন্তু টাইমিং হয়নি, তার ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। ৩ বল খেলে ডাক খেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৬ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৮ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৯ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

২০ ঘণ্টা আগে
Advertisement