বোর্ড যদি চায় আমি নেতৃত্ব দিতে প্রস্তুত: লিটন

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই চাউর হয় তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত দায়িত্ব ছেড়ে দিতে চান। টি-২০ বিশ্বকাপের পরও সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করে পুনরায় শান্ত দায়িত্ব চালিয়ে যেতে সম্মতও হন।

তবে এমনটাও শোনা গেছে, টি-২০ দলের অধিনায়ক থাকতে চান না শান্ত। ওই ফরম্যাটে তার ফর্মও ভালো নয়। তার ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ দলের নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছেন লিটন দাস। যদিও ব্যাটে রান পাননি লিটন। ডানহাতি ব্যাটার জানিয়েছেন, বোর্ড তাকে টি-২০ দলের দীর্ঘমেয়াদি দায়িত্ব দিলে তিনি নিতে প্রস্তুত।

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ শেষে সাংবাদিকদের লিটন বলেন, ‘নেতৃত্বটা যেহেতু বোর্ডের কাছে চিন্তার, বোর্ড যদি চায় আমি নেতৃত্ব দিতে প্রস্তুত। দায়িত্ব নিতে না পারার কারণ নেই। আমি নেতৃত্ব উপভোগও করেছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছেন লিটন। অল্প রানের পুঁজি নিয়েও বোলারদের ঠিক মতো কাজে লাগিয়ে, ফিল্ডিং সেটআপ মিলিয়ে জয় তুলে নেন তিনি। এটা অভিজ্ঞতার কারণে পেরেছেন বলেও জানান ডানহাতি এই ব্যাটার, ‘অভিজ্ঞতা থেকেই অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই খেলছি, সঙ্গে বোলাদের যে দক্ষতা আছে তা কাজটা সহজ করেছে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরোটাই ইনজুরির কারণে খেলতে পারেননি অধিনায়ক শান্ত। তার জায়গায় টেস্ট ও ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেন মেহেদী মিরাজ। তার অধীনে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে ভালো করেনি দল। বোর্ডে সংগ্রহ ভালো হলেও শেষ পযন্ত ম্যাচ বের করতে পারেননি মিরাজ। তবে টি-২০তে লিটনের নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৬ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ ঘণ্টা আগে
Advertisement