যুক্তরাষ্ট্রকে হারিয়ে পানামার অঘটন

ক্রীড়া ডেস্ক

পানামার কাছে আজ কোপা আমেরিকায় ২-১ গোলে হেরে গেছে যুক্তরাষ্ট্র। এই পরাজয়ে সি-গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের কোপ ভাগ্য ঝুলে থাকলো। অন্যদিকে বভিলিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে দুই ম্যাচে দ্বিতীয় জয় নিয়ে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফেবারিট উরুগুয়ে।

আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ১৮ মিনিটে পানামার রড্রিয়েক মিলারের সাথে বল ছাড়া বিরোধে জড়িয়ে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন জুভেন্টাসের উইঙ্গার টিমোথি উইয়াহ। যে কারনে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। যদিও এই ঘটনার চার মিনিট পর ফোলারিন বালোগান গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬ মিনিটে সিজার ব্ল্যাকম্যান পানামাকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত অবশ্য মধ্য আমেরিকার দেশ পানামার সাথে আর পেরে উঠেনি গ্রেগ বেলহল্টারের দল।

এই পরাজয়ে সোমবার গ্রুপের শেষ ম্যাচে শীর্ষ দল উরুগুয়ের বিপক্ষে জয় অথবা ড্র করলে যুক্তরাষ্ট্রের নক আউট পর্ব নিশ্চিত হবে।

আটালান্টায় ম্যাচ শেষে মার্কিন কোচ বলেছেন উইয়াহর লাল কার্ডে ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়। তার পজিশনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। একজন কম নিয়ে খেলে খুব বেশিক্ষণ প্রতিরোধ গড়ে তোলা যায় না। রেফারির সিদ্ধান্তটি সঠিক ছিল বলে আমার মনে হয়না।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইয়াহ লাল কার্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘একটি হতাশাজনক মুহূর্তে এ ধরনের পরিস্থিতি চলে এসেছিল। এজন্য আমি সতীর্থ, কোচ, পরিবার ও আমাদের সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

৮১ মিনিটে বেলহল্টারের দল আবারো এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। ওয়েস্টন ম্যাককিনির ক্রসে বদলী খেলোয়াড় রিকার্ডো পেপির হেড পানামা গোলরক্ষক ওলান্ডো মসকুয়েরার হাতে জমা পড়ে। ম্যাচ শেষের সাত মিটির আগে আবদিয়েল আয়ারজার লো ক্রসে হোসে ফাজারডো পানামার জয় নিশ্চিত করেন। ম্যাচের একেবারে শেষ মিনিটে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচকে বাজেভাবে ট্যাকেলে অপরাধে আডালবার্তো কারাসকুইলা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। কিন্তু এতে পানামার জয়ের পথে কোন বাধা আসেনি।

ইস্ট রাদারফোর্ডে উরুগুয়ে বলিভিয়াকে কোন ছাড় দেয়নি। উরুগুয়ের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন ফাকুন্ডো পেলিস্ট্রি, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ফেডেরিকো ভালভার্দে ও রডরিগো বেনটানকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১২ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১২ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১৩ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১৪ ঘণ্টা আগে