ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিসিবির এক সূত্র জানিয়েছে, আজ ১১ বুধবার সেপ্টেম্বর বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সাবেক বোর্ড প্রধানের পদত্যাগের পর বেশ কয়েকজন পরিচালকও পদত্যাগ বা মিটিংয়ে অনুপস্থিতি সংক্রান্ত কারণে বোর্ড থেকে সরে গিয়েছিলেন। এর পর বোর্ডে একটা স্থিতাবস্থা এসেছিল। এরমধ্যেই সুজনের এভাবে পদত্যাগ চমক সৃষ্টি করেছে।
বহুদিন ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। একজন ব্যক্তি একসঙ্গে এতগুলো দায়িত্ব কীভাবে পালন করছেন, এনিয়ে নানা সময়ে আলোচনা হতো। সর্বশেষ গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে কোচ নিয়োগের ব্যাপার আগে জানতে না পারায়, এই পদে তাঁর ভূমিকা কী, এমন প্রশ্নও তুলেছিলেন একবার।
বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।
পরিচালকের পদ থেকে এর আগে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়। এদিকে বোর্ড সভাপতির পদ থেকে সরে গেলো পরিচালকের পদ ধরে রেখেছেন নাজমুল হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।
২ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
৩ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।
৩ ঘণ্টা আগে