সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৩৬

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ায় লঙ্কানরা। তাই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমানে সমান লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জয়ের পথে কিছুটা হলেও এগিয়ে দিয়েছেন বোলাররা। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তোলে বড় জুটি গড়তে দেননি সফরকারীদের। তবে এদিন ব্যতিক্রম ছিলেন জানিথ লিয়ানাগে। তিনি এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২৩৫ রানের পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা।

আজ সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ১৫৪ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট।

কিন্তু একপ্রান্ত আগলে ব্যাটিং করে যান জানিথ লিয়ানাগে। তিনি ১০২ বল খেলে ১১টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন। নবম ওয়ানডেতে পেলেন প্রথম শতকের দেখা। তার শতরানের ইনিংসে ভর করে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জিততে এবং সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান।

লিয়ানাগে ছাড়া চারিথ আসালঙ্কা ৫ চারে ৩৭, কুসল মেন্ডিস ৩ চারে ২৯ ও মহেশ থিকশানা করেন ১৫ রান।

বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ ১০ ওভারে ১ মেডেনসহ ৪২ রান দিয়ে ৩টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ৯ ওভারে ১ মেডেনসহ ৩৯ রান দিয়ে নেন ২টি উইকটে। মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ১ মেডেনসহ ৩৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৮ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১০ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১১ ঘণ্টা আগে