শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। সেই সিরিজ শেষে এবার নতুন লক্ষ্যের দিকে মনোযোগ বাংলাদেশের। নিজেদের লাকি গ্রাউন্ড হিসেবে খ্যাত চট্টগ্রামে পা রাখছে টাইগাররা। সেটাও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ম্যাচের জন্য।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ গড়াবে দুপুর আড়াইটায়। ওয়ানডে বিশ্বকাপের পর এটিই এই দুই দলের প্রথম সাক্ষাৎ। আর এই সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দলই।

গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন দল হিসেবে খেলার কথা, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।’

তানজিদ তামিম, সৌম্য সরকার লিটন দাসসহ দলে চার ওপেনার কে খেলবেন বা খেলবেন না সে বিষয়ে অবশ্য মুখ খুলেননি নতুন অধিনায়ক। কেবল শান্ত বলেন, ‘এখন এটা বলতে চাইছি না। দলের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে।’

তবে সৌম্য সরকারকে নিয়ে যেন কিছুটা আশাবাদী শোনাল শান্তকে। নতুন টাইগার অধিনায়কের ভাষ্য, ‘অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে।’

এদিকে ম্যাচের আগেরদিন গতকাল বড় রান করার ইচ্ছার কথায় বলেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড , ‘নিজেদের প্রস্তুতিটা ভালো করার ব্যাপারে নিশ্চিত হতে হবে আমাদের, যেটা আমরা আগেও করেছি। আমাদের সেই ছন্দটা ধরে রাখার চেষ্টা করতে হবে। সম্প্রতি আমরা কিছু ভালো রান করেছি, ওটাই করে যাওয়ার চেষ্টা করতে হবে। ব্যক্তিগতভাবে অনেকের ভালো অবদান আছে। আমরা চাইব আরও বেশি খেলোয়াড় বড় স্কোর করুক।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১৩ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৫ ঘণ্টা আগে