বাসস

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে ৩ রানের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল । প্রথম দুই টি-টোয়েন্টি জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগিতক শ্রীলংকা। এর আগে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে লংকানরা।
গতরাতে ডাম্বুলাতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৪৪ বলে ৮৮ রানের ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। ৬টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৪৫ রান করে জাজাই ফিরলেও, ২৮ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। শেষ পর্যন্ত ৭টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৭০ রান করেন তিনি।
দলীয় ১৪১ রানে গুরবাজ ফেরার পরও মিডল অর্ডারদের দৃঢ়তায় ৫ উইকেটে ২০৯ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। আজমতুল্লাহ ওমরজাই ২৩ বলে ৩১, মোহাম্মদ নবি অপরাজিত ১৬ ও অভিষিক্ত মোহাম্মদ ইশাক ৮ বলে অপরাজিত ১৬ রান করেন। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় রান আফগানিস্তানের। শ্রীলংকার মাথিশা পাথিরানা ও আকিলা ধনাঞ্জয়া ২টি করে উইকেট নেন।
২১০ রানের টার্গেটে খেলতে নেমে পাওয়ার প্লেতে ৬৪ রান তুলে ফেলেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। জুটিতে ৩টি চারে ১৬ রান করে কুশল মেন্ডিস ফিরলেও ২৭ বলে টি-টোয়েন্টিতে দশম হাফ-সেঞ্চুরি করে আহত অবসর নেন নিশাঙ্কা। ৮টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৬০ রান করেন তিনি।
মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে জয়ের জন্য শেষ ৪ ওভারে ৫৯ রান দরকার পড়ে শ্রীলংকার।
অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকার আক্রমনাত্মক ব্যাটিংয়ে ১৭ থেকে ১৯তম ওভারে ৪০ রান পায় শ্রীলংকা। এমন অবস্থায় জয়ের জন্য শেষ ওভারে ১৯ রানের সমীকরণ পায় শ্রীলংকা।
কিন্তু শেষ ওভারে ২টি চার ও ১টি ছক্কাতে ১৫ রানের বেশি নিতে পারেননি ৩২ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি করা কামিন্দু। ৬ উইকেটে ২০৬ রান করে লঙ্কানরা। ৩৯ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন কামিন্দু। আফগানিস্তানের নবি ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন গুরবাজ এবং সিরিজ সেরা হন হাসারাঙ্গা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১০ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৪ ঘণ্টা আগে