পর্তুগালের গোল উৎসব, রোনালদোর ‘বাইসাইকেল কিক’

ডেস্ক, রাজনীতি ডটকম
বাইসাইকেল কিক নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামার নামই নিচ্ছেন না। এই বয়সেও গোলের মালা সাজিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত টেক্কা দিচ্ছেন তরুণ ফুটবলারদের। ‘বুড়ো’ রোনালদো শুক্রবার উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে করলেন জোড়া গোল। প্রথমটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মত এক বাইসাইকেল কিকে।

দলের সবচেয়ে বড় তারকার এমন রঙিন অভিজ্ঞতার দিনে গোল উৎসবে মেতেছে পর্তুগাল। পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবের্তো মার্টিনেজের দল। তাদের অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করল পর্তুগাল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩।

প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। দলটির পাঁচ গোলের সব কটিই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে পর্তুগালের প্রথম গোলটি করেন রাফায়েল লেয়াও। ৭০ মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোনালদো। ৮০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ফার্নান্দেস। দূর থেকে বুলেট গতির শটে স্কোরলাইনে নাম লেখান তিনি। তিন মিনিট পর রোনালদোর পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন নেতো।

তবে ম্যাচের স্মরণীয় মুহূর্তটি এসেছে এর পরে। ভিতিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে শরীরকে হাওয়ায় ভাসিয়ে মাথার উপর থেকে নেওয়া বাইসাইকেল কিক নেন সিআর সেভেন। পোলিশ গোলরক্ষকের কাছে সেই শট ঠেকানোর কোন সুযোগই ছিলনা। তবে শেষদিকে স্বান্তনার একটি গোল পায় পোলিশরা। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

৯ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৩ ঘণ্টা আগে
Advertisement