আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

ক্রীড়া ডেস্ক

একদিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। এবার সব ফরম্যাট মিলিয়েই বর্ষসেরা ক্রিকেটার হলেন এই ভারতীয় পেসার।

২০২৪ সালে তিন ফরম্যাটের পারফরম্যান্স বিবেচনায় বুমরাহই যে পুরস্কারটি পেতে যাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। আজ সেটিই আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে আইসিসি।

বছরের সেরা হওয়ার পথে বুমরাহ পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুককে। আর ভারতীয়দের মধ্যে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন তিনি। এর আগে ভারতের রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭, ২০১৮) সেরাদের সেরা নির্বাচিত হয়েছিলেন।

গত বছর সব ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাহ। দক্ষতা, একাগ্রতা এবং ধারাবাহিকতায় তিনি ছিলেন অনন্য। ভেঙেছেন একের পর এক রেকর্ড এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টেস্ট র‍্যাংকিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে থাকা বুমরাহ ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন গত বছর। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২০-এর কম গড় নিয়ে, যা ইতিহাসের সেরা।

টেস্টে বুমরাহর সাম্প্রতিক ফর্মের দিক থেকে বাকি সবার চেয়ে অনেক এগিয়ে বুমরাহ। গত বছর প্রথমবারের মতো টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ৯০৭ পয়েন্ট নিয়ে বছর শেষ করেন তিনি, যা ভারতীয় বোলারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৩ টেস্টে তার ৭১ উইকেট গত বছরের সর্বোচ্চ। ভারতীয় বোলারদের মধ্যে এক মৌসুমে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল কিংবদন্তি কপিল দেবের।

গত বছর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক গাস অ্যাটকিনসন। যার দখলে আছে ৫২ উইকেট। অর্থাৎ অনেক বড় ব্যবধানে এগিয়ে আছেন বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেকে অদম্য হিসেবে প্রমাণ করেন তিনি। শেষ সিরিজের পাঁচ ম্যাচে ৩২ উইকেট নেন এই ডানহাতি পেসার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন বুমরাহ। তার বোলিং নেতৃত্বে ১৭ বছরের খরা ঘুচিয়ে এই শিরোপা জেতে ভারত। আসরে ৮.২৫ গড়ে ১৫ উইকেট নেন তিনি; ইকোনোমি রেট মাত্র ৪.১৭। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা বোলার এখন পর্যন্ত বুমরাহই। তার দখলে আছে ৭৭ উইকেট, যা এক চক্রে সর্বোচ্চ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

৭ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৮ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৯ ঘণ্টা আগে
Advertisement