বাসস

চলতি সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরির সুবাদে ব্যাটিং র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন ভারতের যশ্বসী জয়সওয়াল। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২টি ছক্কা ও ১৪টি চারে ২৩৬ বলে অপরাজিত ২১৪ রান করেন ভারতের ওপেনার জয়সওয়াল।
এই ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে ১৫তমস্থানে উঠে এসেছেন জয়সওয়াল।
টেস্ট ইতিহাসের সপ্তম ও তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি রেকর্ড গড়েন জয়সওয়াল। ঐ ইনিংসে ১২টি ছক্কা মেরে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করেন জয়সওয়াল।
বিশাখাপত্নমে সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরির করায় র্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছিলেন জয়সওয়াল।
জয়সওয়ালের রেকর্ড গড়া ম্যাচে সেরা খেলোয়াড় হন ভারতের রবীন্দ্র জাদেজা। ১১২ রান করার পাশাপাশি ৭ উইকেট নেন তিনি। এতে ব্যাটিং তালিকায় ৪১তম থেকে ৩৪তম স্থানে এবং বোলারদের ক্ষেত্রে তিন ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠছেন জাদেজা। ৫৩ রেটিং পয়েন্ট বাড়িয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান মজবুত করেছেন তিনি। বর্তমানে ৪৬৯ রেটিং আছে তার। যা অলরাউন্ডার তালিকায় জাদেজার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।
রাজকোটে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫শ উইকেট পূর্ণ করেন স্পিনার রবীচন্দ্রন অশি^ন। মায়ের অসুস্থতায় রাজকোট টেস্টের তৃতীয় দিন দল ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিন দলের সাথে যোগ দিয়ে দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নেন এই ডান-হাতি। এতে বোলিং তালিকায় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে টপকে দ্বিতীয়স্থানে উঠেছেন ভারতের রবীচন্দ্রন আশ্বিন।
এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৫ ঘণ্টা আগে