হৃদয়ের ব্যাটে বাংলাদেশের বড় পুঁজি

ক্রীড় ডেস্ক

নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি করতে পারেননি। সৌম্য সরকার পঞ্চাশ ছাড়ালেও বাজে শট খেলতে গিয়ে আউট হলেন। তবে তাওহীদ হৃদয় খেললেন অসাধারণ এক ইনিংস। মন্থর ইনিংস খেলে ফিফটি করলেও শেষ দিকে ঘাটতি পুষিয়ে দিয়েছেন। শেষ তিন ওভারে তাসকিন আহমেদকে নিয়ে তিনি ৪৪ রান তোলেন। শেষ দুটি বলে ছক্কা হাঁকান হৃদয়। বল শেষ হয়ে যাওয়ায় আর সেঞ্চুরি হয়নি, মাত্র ৪ রান দরকার ছিল। ১০২ বলে ৯৬ রানে অপরাজিত ছিলেন হৃদয়, অবশ্য এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। অন্য প্রান্তে ১৮ রানে খেলছিলেন তাসকিন।

এই তিন ব্যাটারে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে ২৮৬ রান করেছে বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তানজিম সাকিবের বিদায়

তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের সপ্তম উইকেটের জুটি পঞ্চাশ পার করার পথে ছিল। তার আগেই তাদের বিচ্ছিন্ন করলেন প্রমোদ মাদুশান। ৬২ বলে ৪৭ রান যোগ করতে পেরেছেন তারা।

ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যাচ হওয়ার আগে তানজিম সাকিব করেন ৩৩ বলে ১৮ রান। ৪৮তম ওভারের প্রথম বলে ২৩৬ রানে ৭ উইকেট হারালো বাংলাদেশ।

হৃদয়ের হাফ সেঞ্চুরি

৭৪ বলে ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। ৪১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন তিনি। দুটি চারে সাজানো ছিল তার এই ইনিংস। ৪১ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের রান ২১১।

বাংলাদেশের দুইশ

তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের জুটিতে বাংলাদেশ ৩৯তম ওভারের পঞ্চম বলে দুইশ ছুঁয়েছে। এরই মধ্যে ৬ উইকেট হারিয়েছে তারা।

মিরাজকে বোল্ড করলেন হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গা তার চতু্র্থ উইকেট পেলেন। মেহেদী হাসান মিরাজকে বোল্ড করেছেন শ্রীলঙ্কা স্পিনার। ৩৪তম ওভারের শেষ বলে মিরাজ থামেন ১৮ বলে ১২ রান করে। ৩৬ ওভারের খেলা শেষ। ১৭৯ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের।

হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ মুশফিক

তিন বলের মধ্যে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদকে হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় দারুণভাবে প্রতিরোধ গড়েছেন।

২৮তম ওভারে দুজন ক্রিজে থেকে দলীয় স্কোর দেড়শ পার করেন। তবে জুটিটা ৪৩ রানের বেশি হয়নি। ৩২তম ওভারে বোলিংয়ে ফিরেই তাদের বিচ্ছিন্ন করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেন লঙ্কান স্পিনার। আম্পায়ার নাকচ করলে ডিআরএস নেয় সফরকারীরা। তাতে সিদ্ধান্ত বদলে যায়। ২৮ বলে ৩ চারে ২৫ রানে আউট হন মুশফিক। ৩১.১ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান বাংলাদেশের।

তিন বলে হাসারাঙ্গার শিকার সৌম্য-মাহমুদউল্লাহ

২২তম ওভারের দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে থেমে গেলেন সৌম্য সরকার। নান্দনিক সব শটে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার ৬৬ বলে ১১ চার ও ১ ছয়ে ৬৮ রান করেছেন। দিলশান মাদুশাঙ্কা দারুণ ক্যাচ নিয়ে তাওহীদ হৃদয়ের সঙ্গে তার ৫৫ রানের জুটি ভেঙে দেন।

একই ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যান স্টাম্পিং হয়ে। মাত্র ২ বল খেলে ডাক মারেন তিনি। লঙ্কান স্পিনারের চতুর্থ বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। ব্যাট মিস করে বল কুশল মেন্ডিস হাতে, ক্রিজে ফেরার আগেই স্টাম্প ভেঙে দেন।

২৬ ওভার শেষে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান।

চার মেরে সৌম্যর হাফ সেঞ্চুরি

১৮তম ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারলেন সৌম্য সরকার। তাতে ৫২ বলে হয়ে গেলো হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ফিফটি সৌম্যর। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১১০ রান।

শ্রীলঙ্কার আরেকটি ক্যাচ মিস, বেঁচে গেলেন হৃদয়

দিলশান মাদুশাঙ্কার তৃতীয় শিকার হতে পারতেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৬ রানে তিনি জীবন পেলেন। ১৫তম ওভারের দ্বিতীয় বলে কুশল মেন্ডিসের হাত ফসকে বেঁচে যান বাংলাদেশি ব্যাটার। দলের রান তখন ২ উইকেটে ৮৪।

এর আগে প্রমোদ মাদুশানের বলে পাথুম নিসাঙ্কার হাতে জীবন পান নাজমুল হোসেন শান্ত। তিনি আউট হয়েছেন ৪০ রানে। ১৭তম ওভারের তৃতীয় বলে ৩ রান নিয়ে হৃদয় বাংলাদেশের স্কোর একশ পার করেন। ১৭ ওভারে ২ উইকেটে ১০৩ রান স্বাগতিকদের।

হাফ সেঞ্চুরি হলো না শান্তর

পূর্ণকালীন অধিনায়ক হিসেবে টানা দুই ওয়ানডেতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার পথে ছিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার দুইবারের ভুলে জীবন পাওয়া বাংলাদেশি ব্যাটার পারেননি। ৩৯ বলে ৬ চারে ৪০ রান করে থামলেন তিনি।

১৩তম ওভারের দ্বিতীয় বলে দিলশান মাদুশাঙ্কার শিকার হন শান্ত, ক্যাচ দেন কুশল মেন্ডিসকে। শূন্যতে উদ্বোধনী জুটি ভাঙার পর সৌম্য সরকারের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। ৭২ বলে ৭৫ রানের জুটি গড়ে বিদায় নিলেন অধিনায়ক। ১৩ ওভারে ২ উইকেটে ৭৮ রান বাংলাদেশের।

পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৪

পাওয়ার প্লেতে দারুণ খেলেছে বাংলাদেশ। তিন বলেই উদ্বোধনী জুটি ভাঙলেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে স্বস্তিদায়ক অবস্থানে তারা। ১০ ওভারে ১ উইকেটে ৬৪ রান বাংলাদেশের।

শান্ত-সৌম্য জুটির হাফ সেঞ্চুরি

পাথুম নিসাঙ্কার হাত ফসকে নাজমুল হোসেন শান্ত জীবন তো পেলেনই, হয়ে গেলো চারও। দুই বল বিরতি দিয়ে আরেকটি বাউন্ডারি মারেন বাংলাদেশের অধিনায়ক। প্রমোদ মাদুশানের ওই ওভারে ১২ রান তোলে স্বাগতিকরা। অবশ্য নিজের খেলা সপ্তম বলে আউট হতে পারতেন শান্ত। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়েছিল। শ্রীলঙ্কা আপিল না করায় বেঁচে যান বাংলাদেশি ব্যাটার।

দুই সুযোগ কাজে লাগিয়ে শান্ত বেশ আগ্রাসী ব্যাটিং করছেন। সৌম্য সরকারকে নিয়ে তিনি ৪১ বলে পঞ্চাশ রানের জুটি গড়ে ফেলেছেন। ৭.২ ওভারে ১ উইকেটে ৫০ রান বাংলাদেশের।

আবার লিটনের ডাক

ফের রানের খাতা না খুলে আউট লিটন দাস। টানা দুই ওয়ানডেতে দিলশান মাদুশাঙ্কার শিকার হলেন বাংলাদেশি ওপেনার। ইনিংসের তৃতীয় বলে মাঠ ছাড়েন লিটন।

পরের ওভারে নাজমুল হোসেন শান্ত পাথুম নিসাঙ্কার হাত ফসকে জীবন পান, বল চলে যায় বাউন্ডারির বাইরে। ৪ ওভারে ১ উইকেটে ২২ রান বাংলাদেশের।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

আগের একাদশ নিয়েই খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা দুনিথ ভেল্লালাগেকে নিয়েছে মাহিশ ঠিকশানার বদলে।

সিরিজ জিততে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে লড়াই করলেও সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলতে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা। বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি সহজে জিতে সেই কাজ এগিয়ে রেখেছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে। এখন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১০ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১২ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৩ ঘণ্টা আগে