কানাডায় দুর্দান্ত পারফরম্যান্স শরিফুলের

ডেস্ক, রাজনীতি ডটকম

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শরিফুল ইসলাম। বুধবার রাতে সব কিছুকেই ছাড়িয়ে গেছেন তিনি! ১১ রানে তিন উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাউগার তৃতীয় জয়ে অবদান রেখেছেন। এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। আগে ব্যাটিং করা জাগুয়ার্স ১০১ রান করতে পারে। ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরিফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। এর মাঝে দশম ওভারে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সফল হননি তিনি। অবশ্য ফিরতি ওভারে দেন মাত্র ৪ রান। শরিফুল এদিন ডট বল দিয়েছেন ১৪টি। এছাড়া সাকিব ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ডেভিড ভিসা নেন দুই উইকেট। সবমিলিয়ে বাংলা টাইগার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাগুয়ার্সের ইনিংস ১০১ রানেই থেমে যায়।

যদিও জাগুয়ার্সের ১০২ রান তাড়া করতে নেমে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুঁইয়েছে ৬ উইকেট। তবে প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও ভিসার ব্যাটিংয়ে জিতেছে বাংলা টাইগার্স। টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এদিন ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার। সব মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

দলের টপ অর্ডার ধসে পড়ার পর অভিজ্ঞ সাকিবের দায়িত্ব ছিল দলকে টেনে নেওয়ার। সপ্তম ওভারে ২৭ রানে দলের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে যান তিনি। কিন্তু সুনিল নারাইনকে সুইপ করে বাউন্ডারির কাছে ধরা পড়েন ৭ বলে ১ রান করে। ৪৫ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে নিয়ে যান মূলত ডেভিড ভিসাই।

বুধবার ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে দলটির পয়েন্ট এখন ৬, নেট রানরেট -০.০০৯। সমান ৬ পয়েন্ট নিয়ে নীটরান রেটে এগিয়ে থেকে মন্ট্রিয়ল টাইগার্সের অবস্থান শীর্ষে। তাদের নেট রানরেট +১.৪১৭।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

৯ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১০ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

১১ ঘণ্টা আগে