শুরুর আগেই সিরিজ শেষ কোয়েৎজির

ক্রীড়া ডেস্ক

সাইড স্ট্রেইন ইনজুরির কারনে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজি।

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন কোয়েৎজি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আগামী ৭ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে সুস্থ হতে পারবেন না কোয়েৎজি। গেল বছর অভিষেকের পর দেশের হয়ে ৩ টেস্টে ১০ উইকেট নিয়েছেন তিনি।

কোয়েৎজির বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পেয়েছেন পেসার মিগেল প্রিটোরিয়াস। ২০২০ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেও, কাঁধে ইনজুরিতে ছিটকে যান তিনি। এরপর ২০২১ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও, একাদশে সুযোগ হয়নি তার। ৬৪টি প্রথম শ্রেনির ম্যাচে ১৮৮ উইকেট শিকারের অভিজ্ঞতা আছে ২৯ বছর বয়সী প্রিটোরিয়াসের।

প্রথম টেস্টের পর ১৫ অগাস্ট থেকে দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি, মিগেল প্রিটোরিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৬ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৬ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১৮ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৮ ঘণ্টা আগে