হাত দিয়ে গোল করলেন নেইমার, দেখলেন লাল কার্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
নেইমারকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন বটে, তবে ফিরে এসেই বিতর্কের জন্ম দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আজ ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোসের হয়ে খেলে হাত দিয়ে গোলের চেষ্টা করায় দ্বিতীয় হলুদ এবং পরবর্তীতে লাল কার্ড দেখেছেন এই ফরোয়ার্ড। তার সেই বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ হারতে হয়েছে সান্তোসকে, ১-০ গোলে জয় তুলে নেয় বোটাফোগো।

নেইমার এদিন দীর্ঘদিন পর প্রথম একাদশে নামেন সান্তোসের হয়ে। মার্চের পর এটাই ছিল তার প্রথম শুরুর ম্যাচ। আগের কয়েকটি ম্যাচে নামেন বদলি হিসেবে। তাই এই ম্যাচ ঘিরে ছিল বাড়তি প্রত্যাশা। কিন্তু প্রত্যাশার জায়গাটা পরিণত হলো হতাশায়।

ম্যাচের প্রথমার্ধেই একটি ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে ঘটে ঘটনাটি—সান্তোসের গনজালো এস্কোবারের একটি পাস ডি-বক্সে ঠেকিয়ে দেন বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর। কিন্তু বল ফিরেই চলে আসে নেইমারের কাছে। বল পায়ে না এসে হাতে পেয়েও সেটি জালে ঠেলে দেন তিনি। রেফারি সঙ্গে সঙ্গে দেখান দ্বিতীয় হলুদ কার্ড, যা রূপ নেয় লাল কার্ডে।

ইচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে নিয়মমাফিক শাস্তি পেতে হয় নেইমারকে। ১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি। ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের গোলে এগিয়ে যায় বোটাফোগো, যা শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়ে থাকে।

এই হারের ফলে ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন (অবনমন) অঞ্চলে নেমে গেছে সান্তোস। ১১ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। অন্যদিকে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বোটাফোগো। টেবিলের শীর্ষে অবস্থান করছে ফ্ল্যামেঙ্গো, যাদের সংগ্রহ ১১ ম্যাচে ২৪ পয়েন্ট।

নেইমারের এই লাল কার্ড শুধু ম্যাচের ফল নয়, তার চলমান প্রত্যাবর্তন প্রচেষ্টাকেও বড় ধাক্কা দিল। জাতীয় দলে ফেরার লড়াইয়ে এমন এক বিতর্কিত ঘটনার প্রভাব কেমন পড়বে—তা সময়ই বলে দেবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৫ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৫ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৬ ঘণ্টা আগে

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ ঘণ্টা আগে
Advertisement