ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

বাসস
ফাইল ছবি

আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিবর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ আর অনেকে।

এই দিনটি বাংলাদেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। প্রতি বছরই এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আজও পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের ক্রিকেটাররা।

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’

সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহিদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

জাতীয় দলের তিন ফরম্যাটে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক সকল বাঙ্গালীর হৃদয়।’

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘মাতৃভাষাই আমাদের প্রথম ভালোবাসা। সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১১ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৩ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৫ ঘণ্টা আগে