বৃষ্টিতে বাংলাদেশ-ভারত দ্বিতীয় দিনের খেলা বিলম্ব

ডেস্ক, রাজনীতি ডটকম

কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাধায় খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। সেই ঘাটতি পুষিয়ে দিতে দ্বিতীয় দিনে বাড়ানো হয়েছিল ম্যাচের পরিধি। তবে শেষ পর্যন্ত সেখানেও বাধ সেধেছে বৃষ্টি। কানপুর টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

কানপুরে এদিন সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার ফলে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হবে। এখনও বৃষ্টি চলমান থাকায় কতটা সময় লাগবে খেলা শুরু করতে সেটা বলা যাচ্ছে না। তবে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে বলেই মনে হচ্ছে। কেননা, এরই মধ্যে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারতীয় দল।

অ্যাকুওয়েদার জানাচ্ছে, দ্বিতীয় দিনে ৮০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রপাত এবং বৃষ্টির। তাই যদি হয়, সেক্ষেত্রে আরও একটা দিন ভেসে যেতে পারে। যা এই টেস্টের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।

এর আগে, প্রথম দিনে ২ পরিবর্তন এনে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর শুরু হয়ে খেলা। এরপর দুপুরে ফের বৃষ্টির শুরু হওয়ার আগ পর্যন্ত ৩৫ ওভার খেলা হয়। যেখানে ৩ উইকেটে ১০৭ রান জমা করে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৮ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৯ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

১০ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

১০ ঘণ্টা আগে
Advertisement