ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দারুণ পারফরম্যান্সে আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তারা।
সিরিজসেরা মেহেদী হাসান ফিরেছেন বোলারদের শীর্ষ দশে। আর তাসকিন আহমেদ, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।
ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী। ৩ ম্যাচের সিরিজে নিয়েছেন ৮ উইকেট। গড়ে প্রতি ম্যাচে ২০ রানের কম খরচ করেছেন তিনি। সিরিজসেরা হওয়া এই স্পিনার টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে। এর আগে ২০২১ সালে প্রথমবার দশে ঢুকেছিলেন তিনি।
বোলারদের মধ্যে মেহেদীর সবচেয়ে কাছে আছেন তাসকিন আহমেদ। সিরিজে ৭ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার ৭ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ারসেরা ১১ নম্বর স্থানে। শীর্ষ বিশে বাংলাদেশের তৃতীয় বোলার রিশাদ। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে উঠেছেন তিনি।
চলতি বছর টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন রিশাদ। এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে নেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবও। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন হাসান এবং ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন তানজিম।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে জাকের আলীর। ৮৫ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে উঠেছেন তিনি।
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে নতুন নজির স্থাপন করেছেন শীর্ষে থাকা ভারতের জসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৯০৪। ভারতীয় বোলারদের মধ্যে তার সমান রেটিং পয়েন্টের কীর্তি আছে কেবল রবিচন্দ্রন অশ্বিনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্বিন অবসর নিয়েছেন। আর আগামীকাল বক্সিং ডে টেস্টে খেলবেন বুমরাহ। ফলে তার এগিয়ে যাওয়ার সুযোগ আছে ভালোভাবেই।
টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ১৫২ রান করে এই অজি ব্যাটার উঠে এসেছেন চতুর্থ স্থানে। তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো স্টিভেন স্মিথ ফের ঢুকেছেন শীর্ষ দশে। আর প্রথম টেস্টে ভারতের জয়ে দারুণ ব্যাটিং করা লোকেশ রাহুল ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪০তম স্থানে।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
৬ ঘণ্টা আগে