ডেস্ক, রাজনীতি ডটকম

বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতেও মাঠের ক্রিকেটে দুর্দান্ত নিউজিল্যান্ড। তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স করে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে কিউইরা।
রবিবার (৫ জানুয়ারি) ওয়েলিংটনে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে মাত্র ১৭৮ রানে অলআউট করে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো নিউজিল্যান্ড শুরু থেকে চেপে ধরে সফরকারীদের। ফলে ২৩ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা। ব্যর্থ হন পাথুম নিশাঙ্কা (৮), কুশল মেন্ডিস (২), কামিন্দু মেন্ডিস (৩) ও চারিথ আসালঙ্কা (০)।
সেই চাপাল সামাল দেন পঞ্চম উইকেটে জেনিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে ওপেনার আভিস্কা ফার্নান্দো ৮৭ রানের জুটি গড়ে। তবে ৫৪ বলে ৩৬ রান করে লিয়ানাগে আউট হওয়ার পর ৪ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন ফার্নান্দোও। তার ব্যাটে আসে ৬৩ বলে ৫৬ রান। তার ইনিংসটিই শ্রীলঙ্কার ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ।
চামিন্দু বিক্রমাসিংহে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা সপ্তম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন। বিক্রমাসিংহের ব্যাটে আসে ৪২ বলে ২২ ও হাসারাঙ্গার ব্যাটে আসে ৩৩ বলে ৩৫ রান। নিচের দিকে কেউ রান না পাওয়ায় ৪৩.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারেই ৯৩ রান তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। ৪৫ রান করে রবীন্দ্র আউট হলেও অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেন উইল ইয়াং। তার সঙ্গে অপরাজিত ছিলেন আরেক ব্যাটার মার্ক চাপম্যান। ৩৬ বলে ২৯ রান করেন তিনি।
এতে ৯ উইকেটের জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ১৯ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ২টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও নাথান স্মিথ।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
১০ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
১১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১১ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
১১ ঘণ্টা আগে