ডেস্ক, রাজনীতি ডটকম

আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা 'এএফপি'র খবরে বলা হয়েছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে সংঘর্ষে লিপ্ত হন। এমনকি সমর্থকদের দিক থেকে রেফারির উদ্দেশে পাথর ছুঁড়েও মারা হয়। পরে সংঘর্ষ স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
স্থানীয় হাসপাতালের চিকিৎসক 'এএফপি'-কে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালের মর্গে লাশের স্তূপ হয়ে গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাস্তায় অনেক লাশ পড়ে আছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় গিনির প্রধানমন্ত্রী মামাদু ওরি বাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরে প্রেসিডেন্ট মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে জোর করে গিনির ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন মামাদি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে অন্য এক স্টেডিয়ামে গিনির ইতিহাসে সবচেয়ে ভয়ানক গণহত্যার ঘটনা ঘটেছিল। ২০০৯ সালে রাজধানী কোনাক্রির স্টেডিয়ামে বিরোধী দলের এক সভাবেশে সরাসরি গুলি করে সেনারা। এই ঘটনায় ১৫৬ জনের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। অনেক নারী ধর্ষণের শিকার হন। ওই গণহত্যার দায়ে সাবেক সেনাশাসক মুসা দাদিস কামারাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
১ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
১ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
১ দিন আগে