ডেস্ক, রাজনীতি ডটকম

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ইরানের তেহরানে শুক্রবার (৭ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪২-২৭ পয়েন্টে। সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
কাবাডিতে সেমিফাইনালে হারলেও দুই বিজিত দল ব্রোঞ্জ পায়। ফলে স্বাগতিক ইরানের কাছে হারলেও ব্রোঞ্জ বাংলাদেশের জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ইরান-বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।
সব ম্যাচ জিতে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফেভারিট ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে। অপেক্ষা ছিল রানার্স-আপ দলের। বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় দলই ভারতের কাছে হেরেছে। আবার মালয়েশিয়াকে হারিয়েছে দুই দলই। তাই গ্রুপে বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দলের পয়েন্ট ছিল সমান। এর ফলে বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচে আর ফিরতে পারেনি থাইল্যান্ড। ৪২-২৭ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।
'এ' গ্রুপে চার দল হলেও 'বি' গ্রুপে তিন দল। ইরাক দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। স্বাগতিক ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বড় ব্যবধানে ইরান হারিয়েছে নেপালকে। ৪৭-১৪ পয়েন্টে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইরান। আর তাই সেমিফাইনালে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইরান পেয়েছে 'এ' গ্রুপ রানার্স-আপ বাংলাদেশকে। আর অন্য সেমিফাইনালে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে 'বি' গ্রুপ রানার্স-আপ নেপালের।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
২০ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে