বিজয় দিবসের আনন্দকে দ্বিগুণ করল লিটন দাসের দল

ডেস্ক, রাজনীতি ডটকম
বাংলাদেশ ক্রিকেট দলে উচ্ছ্বাস

ক্যারিবিয়ানে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভেল স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল। মহান বিজয় দিবসের আনন্দকে যেন দ্বিগুণ করে তুললো লিটন দাসের দল।

১৪৮ রানের পুজি নিয়েও বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। ব্র্যান্ডন কিংকে ফেরান টাইগার এই পেসার। পরের ওভারে মেহেদী নিলেন পুরানের উইকেট। এতে ২ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারে মেহেদীর বলে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয় চার্লস (১২ বলে ২০)।

সপ্তম ওভারে মেহেদীর জোড়া আঘাতে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা কোণঠাসা হয়ে পড়েছে। ৬.৩ ওভারে শুরুতে আন্দ্রে ফ্লেচারকে শূন্য রানে স্টাম্পড করিয়েছেন। এক বল পর চেজকেও (৭) ফিরিয়েছেন লিটনের গ্লাভসবন্দি করে। যা ছিল মেহেদীর চতুর্থ শিকার! শুরুতে অবশ্য চেজকে আম্পায়ার আউট দেননি। রিভিউ নেওয়াতেই মিলে সাফল্য।

১তম ওভারে গুডাকেশ মোতিকে (৬) লিটনের গ্লাভসবন্দি করে ষষ্ঠ উইকেট তুলে নেন তানজিম সাকিব। পরের ওভারে আঘাত হানেন রিশাদ হোসেনও। তাকে মেরে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন নতুন ব্যাটার আকিল হোসেন (২)। তার বিদায়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিক দল।

শেষ ১৮ বলে ২০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। বোলিংয়ে আসেন তাসকিন। প্রথম বলেই রিশাদের ক্যাচ বানিয়ে শেফার্ডকে ফেরালেন। উইন্ডিজ এই ব্যাটার ফিরলেন ১৭ বলে ২২ রান করে। তবে ফিফটি করে টিকে ছিলেন রোভমান পাওয়েল। শেষওভারে ১০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। হাসান মাহমুদের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাওয়েল। ৩৫ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। ১ বল পরই শেষ ব্যাটার ওবেদ ম্যাকয়কে বোল্ড করে বাংলাদেশকে ৭ রানের জয় এনে দিলেন হাসান মাহমুদ।

১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স মেহেদীর। দুটি করে উইকেট নেন হাসান ও তাসকিন। ১টি করে পান রিশাদ ও তানজিম সাকিব।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেলে স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সবচেয়ে বেশি ৪৩ রান করেছেন সৌম্য সরকার।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভমান পাওয়েল। ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। প্রথম দুই ওভারেই তারা তুলে নেন ১৫ রান। তবে পরের ওভারেই ভেঙে যায় এই জুটি। ১১ বলে মাত্র ৬ রান করে আকিল হোসেইনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। তার বিদায়ে ১৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

পরের বলে লিটন দাস আকিলকেই ক্যাচ দিয়ে আউট হন। পাওয়ার প্লের শেষ ওভারে আফিফ হোসেনকেও হারায় বাংলাদেশ। রোস্টন চেজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সোজা থার্ড ম্যানে আকিল হোসেনকে ক্যাচ দেন ৮ রান করা আফিফ। ফিরতে পারতেন সৌম্যও। তবে রিভিউ নিয়ে বাঁচেন তিনি। চেজের বলে সৌম্যকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিলে দেখা যায় বল সৌম্যের ব্যাটে লাগেনি।

৩০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন সৌম্য সরকার ও জাকের আলী অনিক। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কিছুটা উঠতে থাকে বাংলাদেশ। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান রোমারিও শেফার্ড। রোমারিও শেফার্ডের বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জাকের। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ২৭ রান। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি।

জাকেরের বিদায়ের পর ৩২ বলে ৪৩ রান করে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। এরপরেই জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী হাসান। ষষ্ঠ উইকেটে এই জুটির ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১০ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১১ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১১ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement