ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্তিনেজের গোলে কলম্বিয়াকে হারের মুখ দেখিয়েছিল আলবিসেলেস্তেরা। তবে এবার আর তেমন কিছু হলো না। হামেস রদ্রিগেজরা এবার ঠিকই জয় বের করে এনেছে। বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ২–১ গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা।
আর্জেন্টিনার জন্য চলতি বছর এটিই প্রথম হার। শেষবার তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে। সেই সঙ্গে ২০১৯ সালের কোপা আমেরিকার পর ৫ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছে আজ। এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের।
এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেনদেজে আজ ম্যাচের ২৫ মিনিটে ৪৭ হাজার ছুঁই ছুঁই দর্শকদের আনন্দে ভাসান ইয়েরসন মোসকেরা। কর্নার থেকে রদ্রিগেজ বক্সের জটলায় বল না পাঠিয়ে জন আরিয়াসের সঙ্গে দেওয়া–নেওয়া করেন। এরপর বাঁ প্রান্ত থেকে মোসকেরার উদ্দেশে মাপা ক্রস। এমন সহজ সুযোগ মিস করেননি এই ডিফেন্ডার।
এই গোলেই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে রদ্রিগেজেরই ভুল পাস বাড়ালে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেজ। এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো ভারগাসকে ফাঁকি দিয়ে গোল আদায় করেন গঞ্জালেজ।
১২ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। যদিও কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে একদফা। নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে ট্যাকেল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিএআরের সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে গোল আদায় করেন হামেস রদ্রিগেজ।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা সরাসরি নির্বাচনে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ওপর। আর তাই কোনো শিক্ষক যদি জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হতে চান, তবে তাকে অবশ্যই আগে শিক্ষকতার চাকরি ছাড়তে হবে।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
৫ ঘণ্টা আগে