বাংলাদেশের সাদা পোশাকের নতুন অধিনায়ক কে হচ্ছেন

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন।

শান্তর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সাদা পোশাকের নতুন কাণ্ডারি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের নাম।

কলম্বো টেস্টে দলের ভরাডুবির পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত আচমকাই জানান যে, তার একটি ব্যক্তিগত ঘোষণা রয়েছে।

এরপরই তিনি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি সামনে আনেন।

এই সিদ্ধান্তের পেছনে নিজের যুক্তিও স্পষ্ট করেন শান্ত। তিনি বলেন, এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে।

দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। তিনি আরও যোগ করেন, যদি বোর্ড মনে করে তিনজন অধিনায়কই থাকবে, সেটি তাদের সিদ্ধান্ত।

শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাদা পোশাকের নতুন অধিনায়ক কে হবেন। সাবেক নির্বাচক হান্নান সরকার মনে করেন এই দৌড়ে মেহেদী হাসান মিরাজই এগিয়ে।

তিনি গণমাধ্যমকে বলেন, শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে।

লিটনের কথাও আসতে পারে, তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১২ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৩ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement