প্রথম সেশন ভেসে যাওয়ার শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রথম টেস্টের প্রথম দিনের চ‍্যালেঞ্জে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ | ছবি—সংগৃহীত

বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত হওয়ার কথা প্রথম সেশনের খেলা। তাই এরই মধ্যে অর্ধেকের বেশি হারিয়ে গেছে প্রকৃতির বাগড়ায়।

টসে বিলম্ব

বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় পিছিয়ে গেল টস। বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। আপাতত চলছে মাঠ শুকানোর কাজ।

টেস্ট অভিযানে পাকিস্তানের সামনে বাংলাদেশ

প্রায় দেড় মাসের বিরতির পর লাল বলের ক্রিকেট দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে খেলা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে এটিই বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচ।

দুই দলের পরিসংখ্যানে বাংলাদেশের জন্য নেই আশার কিছু। এখন পর্যন্ত ১৩ টেস্টে ১২টিই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনা টেস্টে ড্র করা বাংলাদেশের একমাত্র ইতিবাচক ফল।

তবে নতুন সিরিজ শুরুর আগে অতীত নিয়ে না ভেবে বিশেষ কিছু করে রেকর্ড বদলাতে চাওয়ার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামে মেয়েকে হারিয়ে আদালতে বাবা, ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৩ ঘণ্টা আগে

টানা ৫ দিনের বৃষ্টিতে কমবে গরম, কয়েক জেলায় ভারী বর্ষণের শঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

৩ ঘণ্টা আগে

সরকারি প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।

৪ ঘণ্টা আগে

র‍্যাগিংয়ের অভিযোগে জাবিতে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

অধ্যাদেশের ওই ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ, র‍্যাগিং বা নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না।

৬ ঘণ্টা আগে