বাসস

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে দ্রুত ১০ হাজার রানের মালিক হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে আজ করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেন পেশোয়ার জালমির হয়ে খেলতে নামা বাবর।
টি-টোয়েন্টিতে ২৭১ ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করলেন বাবর। ২৮৫ ইনিংসে ১০ হাজার রান করে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন গেইল।
এই তালিকার তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯৯ ইনিংসে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
বিশ্বের ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করলেন বাবর। পাকিস্তানের হয়ে প্রথম ১০ হাজার রান করেন শোয়েব মাালিক। ৫৩৩ ম্যাচের ৪৯৪ ইনিংসে ১৩১৫৯ রান আছে মালিকের। ২৮১ ম্যাচের ২৭১ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৮৪টি অর্ধশতকে বাবরের রান এখন ১০ হাজার ৬৬।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ইউনিভার্স বস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ-সেঞ্চুরিতে ১৪ হাজার ৫৬২ রান করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৫ ঘণ্টা আগে