‘হামজা ১০০-তে ১০০’

ডেস্ক, রাজনীতি ডটকম

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী আছেন বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। জামাল-হৃদয়দের সঙ্গে তিনটি অনুশীলন সেশন করেছেন তিনি।

অনুশীলন শেষে হামজাকে ১০০-তে ১০০ দিলেন সতীর্থ মোহাম্মদ হৃদয়।

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগে খেলা ফুটবলার। বাংলাদেশের সঙ্গে মানিয়ে নিতে কিংবা দেশের ফুটবলারদের হামজার সঙ্গে মানিয়ে নিতে কতটা বেগ পেতে হবে এটা ছিল আলোচনায়। তবে হৃদয় বলেন, ‌‘আপনার সবাই জানেন, সে অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। আমরা সকলেই চেষ্টা করছি তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। ’

‘সব সময় পজিটিভ ওয়েতেই আমরা সবাই সবার সঙ্গে কথা বলছি। যেভাবে মাঠে খেলতে পারলে আমাদের পজিটিভ রেজাল্ট হবে আমরা সেভাবিই চিন্তা করছি,’ যোগ করেন তিনি।

হামজার সঙ্গে মিডফিল্ডে খেলবেন হৃদয়। এ বিষয়ে নিয়মিত হামজার সঙ্গে পরামর্শ করছেন বলে জানিয়েছেন তিনি। জানালেন হামজার কাছে বিভিন্ন টিপসও নিচ্ছেন তিনি। হৃদয় বলেন, ‘সবসময় আমি তার সঙ্গে কথা বলছি। তার কাছে জানতে চাচ্ছি কী করলে ভালো হয়। যেহেতু আমরা একইসঙ্গে মিডফিল্ডে খেলবো, তাই দলের জন্য কোনটা বেস্ট হবে, আমরা আলোচনা করছি। সব কিছু পজিটিভ ওয়েতেই আছে আলহামদুলিল্লাহ। ’

হামজার সঙ্গে বাংলাদেশ দলের অন্য ফুটবলারদের পার্থক্য বোঝাতে হৃদয় বলেন, ‘আমি যদি ওনাকে ভোট দিতে চাই তবে আমি তাকে ১০০-তে ১০০ দেবো। কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলে অনেক পার্থক্য। এটা শুধু আমি না আপনারা সবাই জানেন। প্রতিটা মুহূর্তে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাঠে এবং মাঠের বাইরেও ওনার থেকে অনেক কিছু শেখার আছে। ওনার চলাফেরা একদম সাধারণ। এটা আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে অনেক সাহায্য করছে। ’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৪ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৪ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৪ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে
Advertisement