বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বদলা নিল আয়ারল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে একই লজ্জায় ডুবিয়ে বদলা নিল আইরিশরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে জিতে নেয় সিরিজও।

ম্যাচ জিততে শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৫ রান। সিলেটের মন্থর উইকেটে এটি কঠিন লক্ষ্যই। কিন্তু লাউরা ডেলানি সেই কাজ সহজ বানালেন স্বর্ণা আক্তারের করা শেষ ওভারে তিন চার মেরে। ফলে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশ পুড়ল হোয়াইটওয়াশের লজ্জায়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন মিলে ৩৩ রানের জুটি গড়েন। ১২ বলে ১২ রান করে মুর্শিদা আউট হলেও শারমিন আখতার ও সোবহানা মিলে দলের সংগ্রহ ১০০ পার করেন। ১৪তম ওভারে শারমিনা যখন ফেরেন তার নামের পাশে তখন ৩৩ বলে ৩৪ রান। সেখান থেকেই বিপর্যয়ের শুরু। রানের গতিও যায় থমকে।

১৬তম ওভারের দ্বিতীয় বলে সোবহানা বিদায় নিলে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার মিডল অর্ডার। সোবহানা ৪৩ বলে ৪৫ রান করে আউট হন। এরপর আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। এর মধ্যে ১৮তম ওভারে ২টি ও শেষ ওভারে ২টি উইকেট হারায় বাংলাদেশ।

বল হাতে আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট ২১ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট ঝুলিতে পুরেছেন এমি ম্যাগুইয়ার।

জবাব দিতে নেমে প্রথম উইকেট জুটিতেই ৫৫ রান তুলে ফেলে আয়ারল্যান্ড। ৭.৪ ওভারে জান্নাতুল ফেসদৌসের বলে বোল্ড হয়ে ওপেনার অ্যামি হান্টার (২৮) বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় তারা। এরপর ৭০ রান পর্যন্ত যেতেই আরও ৩ উইকেট হারায় তারা। ১৯তম ওভারের প্রথম বলে আয়ারল্যান্ড পঞ্চম উইকেট হারানো পর্যন্তও ম্যাচে বাংলাদেশ ভালোভাবেই টিকে ছিল। কিন্তু শেষদিকে ডেলানি একাই ম্যাচ ছিনিয়ে নেন। ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

বল হাতে বাংলাদেশের রাবেয়া খাতুন ২টি উইকেট নেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউপি নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি ভোটের তারিখ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

১৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৮ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১৯ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

২০ ঘণ্টা আগে
Advertisement