আইপিএল: টি-টোয়েন্টিতে রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়লো পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়লো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস।

গতরাতে আইপিএলের ৪২তম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের ছুঁড়ে দেওয়া ২৬২ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের নজির। এতে ভেঙ্গে যায় দক্ষিণ আফ্রিকার বিশ্ব রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের টার্গেট স্পর্শ করেছিলো প্রোটিয়ারা।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান করে কোলকাতা। উদ্বোধনী জুটিতে কোলকাতার হয়ে ৬২ বলে ১৩৮ রান তোলেন ইংল্যান্ডের ফিল সল্ট ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৬টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন সল্ট। ৩২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭১ রান করেন নারাইন।

২৬২ রানের টার্গেটে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং প্রাভসিমরান সিং ও শশাঙ্ক সিংয়ের হাফ-সেঞ্চুরিতে ৮ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ৪৫ বলে টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি তুলে ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। তার ৪৮ বলের ইনিংসে ৮টি চার ও ৯টি ছক্কা ছিলো।

এছাড়া প্রাভসিমরান ৪টি চার ও ৫টি ছক্কায় ২০ বলে ৫৪ এবং শশাঙ্ক ২টি চার ও ৮টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৬৮ রান করেন।

এই ম্যাচে ৪২টি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়েছে কোলকাতা-পাঞ্জাব। টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা রেকর্ড এটি। চলতি আইপিএলেই সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদ ম্যাচে ৩৮টি করে ছক্কা হয়েছিল।

কোলকাতার বিপক্ষে রেকর্ড জয়ের পথে ২৪টি ছক্কা মারে পাঞ্জাব। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার ক্ষেত্রে এটিই দ্বিতীয় সর্বোচ্চ। এই সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড নেপালের। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬টি ছক্কা মেরেছিল নেপালের ব্যাটাররা। ঐ ২৬ ছক্কার ইনিংসে ৩ উইকেটে ৩১৪ রান করেছিলো নেপাল। যা টি-টোয়েন্টিতে একমাত্র তিনশ ও সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড।

এ ম্যাচে দু’দলের চার ওপেনার হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন। আইপিএলের ইতিহাসে এই প্রথম দু’দলের চার ওপেনার হাফ-সেঞ্চুরির স্বাদ নিতে পারেন।

এ ম্যাচে মোট হাফ-সেঞ্চুরি হয়েছে পাঁচটি। সবগুলোই ২শ স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোন ম্যাচে পাঁচ ব্যাটার ২শ বা তার বেশি স্ট্রাইক রেটে হাফ-সেঞ্চুরি করেন।

কোলকাতার ব্যাটিং তান্ডবে বল হাতে পাঞ্জাবের হয়ে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন অধিনায়ক ইংল্যান্ডের স্যাম কারান। ৪ ওভারে ৬০ রানে ১ উইকেট নেন তিনি। আইপিএলের ইতিহাসে কোন অধিনায়কের সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগার। এর আগের রেকর্ডটি ছিলো সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। গত বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ৫৫ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

রেকর্ড জয়ের পর ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে উঠলো পাঞ্জাব। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকলো কোলকাতা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৃষ্টি-ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, অর্থনীতির ওপরও বাড়ছে নতুন চাপ

প্রাণহানি ও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি, ফসল, গবাদিপশু, মাছের খামার, ঘরবাড়ি, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই দুর্য

২ ঘণ্টা আগে

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে বাধা মানবে না সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না।’

৩ ঘণ্টা আগে

১৯ জেলায় ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

৬ ঘণ্টা আগে

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

৬ ঘণ্টা আগে