বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
সাকিব আল হাসান প রশিদ খান। ফাইল ছবি

আগামী জুলাইয়ে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে যে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’

তবে কী কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। পরে কখন সিরিজটি আয়োজন করা হবে, সেটি নিয়েও কোনো ধরনের তথ্য দেননি জালাল ইউনুস।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছিল। টেস্ট সিরিজ বাদ দিয়ে এই সফরে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা করতে রাজনীতি টেনে আনা হয়েছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।

২ ঘণ্টা আগে

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।

২ ঘণ্টা আগে

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের ‘লংমার্চ’— শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা পুলিশি বাধার (ব্যারিকেড) মুখে পড়েছেন।

২ ঘণ্টা আগে

চট্টগ্রামেও এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

২ ঘণ্টা আগে