কোপা আমেরিকা

মার্তিনেজ নৈপুণ্যে সেমিতে আর্জেন্টিনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১০: ১৯

ম্যাচটা আরও আগে জমিয়ে দিতে পারত ইকুয়েডর। প্রথমার্ধে আর্জেন্টিনা গোল করলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তারা। পেনাল্টি থেকে গোল করতে না পারলেও ম্যাচের শেষ বাঁশির আগে ১-১ গোলে সমতা করে ফেলে ইকুয়েডর।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে অতিরিক্ত ৩০ মিনিট না থাকায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে শট নিতে এসে প্রথম বলটিই পোস্টে রাখতে পারেননি মেসি। ইকুয়েডরের প্রথম শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে বাঁচান মার্তিনেজ। দ্বিতীয় শটে ভুল করেনি জুলিয়ান আলভারেজ। এগিয়ে নেন দলকে।

এদিকে ফের ইকুয়েডরের শট রুখে দেন মার্তিনেজ। দলকে এগিয়ে নেন তিনি। এরপর আর্জেন্টিনার আর কেউ টাইব্রেকারে গোল মিস করেননি। হুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি—সবাই পেনাল্টি শুটআউটে সফল হয়েছেন।

টাইব্রেকারে ইকুয়েডরের প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হন অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্ডার। আর শেষ দুই শটে সফল হন জন ইয়েবোহা ও জর্ডি কাইসেদো। ওতামেন্দি পেনাল্টি শুটআউটে শেষ গোলটি করতেই শেষ চারে যাওয়ার আনন্দে মেতে ওঠেন আর্জেন্টাইনরা।

হ্যামস্ট্রিং চোটে পড়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে পারেননি মেসি। সেই ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে তিন পয়েন্ট এনে দিয়েছিলেন লওতারো মার্তিনেজ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে কোপায় এবারই প্রথম শুরুর একাদশে দেখা গেল দুজনকে। তবে দুজনের কেউ গোল পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের একমাত্র গোলে সেমির স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা এগিয়ে যায় ৩৫ মিনিটে। মেসির কর্নার কিক থেকে হেড নিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। তাঁর মাথা ছুঁয়ে আসা বলে হেড নিয়ে লা আলবিসেলেস্তেদের এগিয়ে দেন লিসান্দ্রো। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণে ধার বাড়ায় ইকুয়েডর। ৬২ মিনিটে সমতায়ও ফিরতে পারত ফেলিক্স সানচেজের শিষ্যরা। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন এনের ভ্যালেন্সিয়া। পেনাল্টি পেয়েছিল ইকুয়েডর। স্পট কিক থেকে জাল খুঁজে নিতে ব্যর্থ হন ভ্যালেন্সিয়া। তাঁর নিচু শট লাগে গোলবারে।

তবে ঠিকই সমতায় ফেরে ইকুয়েডর। যোগ করা প্রথম মিনিটে ইয়েবোহার লম্বা ক্রস থেকে হেডে বল আর্জেন্টিনার জালে পাঠিয়ে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন কেভিন রদ্রিগেজ। গোলপোস্টের কাছে থাকা জর্ডি কাইসেদো অফসাইডে ছিলেন কিনা সেটি ভিএআরে পরীক্ষার পর গোলের বাঁশি বাজান রেফারি। ইকুয়েডরের এই তিনজন মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। একটু পরেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বস্তির হাসি হাসে আর্জেন্টিনা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১৩ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে