ডেস্ক, রাজনীতি ডটকম

চোটের কারণে লিওনেল মেসি আগেই ছিটকে গিয়েছিলেন। তবে দলে মেসির অভাব বুঝতে দেননি দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। বদলি নেমে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে সুয়ারেজ এনে দিয়েছেন ৩-১ ব্যবধানের দারুণ এক জয়। মায়ামিতে এসে দারুণ শুরু পাওয়া সুয়ারেজের গোল এখন ৭ ম্যাচে ৬ টি।
যদিও ডিসি ইউনাইটেডের বিপক্ষে শুরুটা ভালো হয়নি মায়ামির। ম্যাচের ১৪ মিনিটেই গোল হজম করে বসে তারা। ডিসি ইউনাইটেডকে এগিয়ে দেন জারেড স্টুরোড। তবে ২৪ মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতা ফেরে মায়ামি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে সুয়ারেজকে মাঠে নামান কোচ জেরার্ডো মার্টিনো। মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই মায়ামিকে লিড এনে দেন সুয়ারেজ। ৮৫ মিনিটে আরও একটি গোল করে মায়ামিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থানেই থাকল মায়ামি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০।
কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে আগামী ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এর আগে অবশ্য অবশ্য নিউইয়র্ক রেড বুলস এবং নিউ ইয়র্ক সিটির বিপক্ষে লিগ ম্যাচ আছে তাদের।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে