ক্রীড়া ডেস্ক

বিপিএলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গতকাল শুক্রবার। বরিশালের জয়ে খুলনা টাইগার্স মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় চার দল। কুমিল্লাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছায় বরিশাল। এর আগেই গ্রুপ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।
অন্যদিকে চট্টগ্রাম পর্বের শেষ দিকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছায়। বাকি ছিল শুধু একটি দল যেখানে লড়াইটা ছিল বরিশাল ও খুলনা টাইগার্সের। গতকাল দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৬ উইকেটে হারানোর ফলে খুলনার যেটুকু সম্ভাবনা ছিল তা আগেই শেষ করে দেয় তামিমের বরিশাল।
ফলে বিপিএলের প্লে অফের লাইনআপ চূড়ান্ত। কারা খেলবেন সেখানে, কার ম্যাচ কবে কাদের বিপক্ষে?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শীর্ষ দুই দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে, কোয়ালিফায়ার-১ ও কোয়ালিফায়ার-২ এই দুই ম্যাচে ।
শীর্ষ দুই দল সাকিবের রংপুর রাইডার্স ও লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ানস কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে। সেখানে জয়ী দল হবে সরাসরি ফাইনালে চলে যাবে। আর হেরে যাওয়া দল আরেকটি সুযোগ পাবে ফাইনালে ওঠার, যেখানে তারা মুখোমুখি হবে কোয়ালিফায়ার ২-এ এলিমিনেটর জয়ী দলের সঙ্গে।
এলিমিনেটরে খেলবে গ্রুপ পর্বে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করা দুই দল - তামিমের ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২। ওই দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল চলে যাবে ফাইনালে।
আগামী ২৬ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে মিরপুরে।
বিপিএলের প্লে-অফের সূচি
২৬ ফেব্রুয়ারি
এলিমিনেটর
ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর - ১:৩০ টা, ঢাকা
কোয়ালিফায়ার ১
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
সন্ধ্যা - ৬:৩০টা, ঢাকা
২৮ ফেব্রুয়ারি
কোয়ালিফায়ার ২
কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল
সন্ধ্যা - ৬:৩০ টা, ঢাকা
ফাইনাল
১ মার্চ
কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী
সন্ধ্যা - ৭ টা, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৯ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৩ ঘণ্টা আগে