প্রতিবেদক, রাজনীতি ডটকম

শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে ৩ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা। শেষ ম্যাচ তাই পেয়েছে বাড়তি গুরুত্ব।
এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে ৩ পরিবর্তন। ওপেনার লিটন দাস বাদ পড়েছেন দিন দুয়েক আগে। তার বদলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির খবর ভেসে আসে গতকাল। তার জায়গায় এসেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। আর দুই ম্যাচে ব্যর্থতার কারণে বাদ গিয়েছেন তাইজুল ইসলাম। দলে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন।
এই ম্যাচে টসে না জিতলেও পরিসংখ্যান দেখে কিছুটা আশ্বস্ত হতে পারে বাংলাদেশ। এখন পর্যন্ত চট্টগ্রামে ১১টি দিনের ম্যাচে ৮টিতেই হেরেছে টসে জেতা দল। এর মধ্যে ৬ বারই হেরেছে টসে জিতে ব্যাটিং নেওয়া দল।
সফরকারী শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরিতে পড়া দিলশান মাদুশঙ্কার বদলে একাদশে এসেছেন মাহিশ থিকশানা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৯ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১১ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১২ ঘণ্টা আগে