দুই সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে : তাসকিন

ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। তাদের ওপর ভর করেই গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে পৌঁছায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ওই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি তারা। ফলে সুপার এইট থেকে বিদায় নিয়ে আজ শুক্রবার দেশে ফিরেছেন টাইগাররা। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন ক্রিকেটাররা।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‌'এই ব্যর্থতার বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। ঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি তারা। যদিও ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।’

তবে অভিজ্ঞ দুই ক্রিকেটারের (সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ) পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে তাসকিন বলেন, 'দুজন সিনিয়রের ছন্দে না থাকা আমাদের দলে অবশ্যই প্রভাব পড়েছে।'

শুধু সাকিব আর মাহমুদুল্লাহ নন, এবারের বিশ্বকাপ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ অর্ডার, মিডল অর্ডারও ধারাবিকতা ধরে রাখতে পারেনি।

এই সমস্যা শুধু বিশ্বকাপেই যে দেখা গেছে তা নয়। বিশ্বকাপের বেশ আগে থেকেই রানের মধ্যে নেই লিটন দাস, নাজমুল হোসেনরা।

তাসকিন নিজেও দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাটারদের এত বাজে অবস্থা দেখেননি, 'আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই ব্যাটিংয়ে এত লম্বা ব্যাড প্যাচ দেখিনি। আশা করি এটা খুব দ্রুত কেটে যাবে।'

এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুজন বোলার ছিলেন দুর্দান্ত। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ছিলেন সেরা পাঁচ উইকেট সংগ্রাহকের তালিকাতেও। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রিশাদ এখনও আছেন চার নম্বরে। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তানজিম।

এ নিয়ে তাসকিন বলেন, ‘অবশ্যই। মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। ’

‘বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই। ’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১২ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১২ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১৩ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১৪ ঘণ্টা আগে