ডেস্ক, রাজনীতি ডটকম

বোলিংটা প্রথম ম্যাচেও মন্দ করেননি হারিস রউফ। দারুণ এক স্পেলে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন পাকিস্তানকে। যদিও শেষ হাসি হাসে অস্ট্রেলিয়াই। তবে আজ স্বাগতিকদের কোনো সুযোগই দিলেন না ডানহাতি এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।
অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের ফিফটিতে সেই রান ১৪১ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান।
শুরুতে পিচ দেখে ব্যাটিং উইকেট মনে হলেও প্রথমে সেই ভুল ভাঙিয়ে দেন শাহিন আফ্রিদি। এরপর পুরো ম্যাচের আলো কেড়ে নেন হারিস রউফ। লাইন ও লেংথ বজায় রেখে করা তার দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৮ ওভারে কেবল ২৯ রান খরচে ৫ উইকেট শিকার করেন তিনি। এনিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বার ফাইফারের দেখা পেলেন এই পেসার। এছাড়া শাহিন তিনটি, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন নেন একটি করে উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। তিনি বাদে আর কোনো ব্যাটারই ২০ ছুঁতে পারেননি। পাকিস্তানের হয়ে ৬টি ক্যাচ নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আর একটি ক্যাচ নিলেই উইকেটরক্ষক হিসেবে এককভাবে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়তেন তিনি। সেই সুযোগও এসেছিল তার কাছে। কিন্তু অ্যাডাম জাম্পার ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে বল হাত ফসকে মাটিতে পড়ে যায়। ফলে যৌথ তালিকাতেই থাকতে হলো তাকে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে জয়ের পথেই হাঁটছিল পাকিস্তান। কেননা দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইম ও শফিক। কিন্তু বাধা হয়ে দাঁড়ান জাম্পা। অস্ট্রেলিয়াকে ব্রেকথ্রু এনে দিয়ে ১৩৭ রানের জুটি ভাঙেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে ৭১ বলে ৫ চার ৬ ছক্কায় ৮২ রান করে হ্যাজেলউডের হাতে ক্যাচ দেন সাইম।
এরপর বাকিটা পথ কাটিয়ে দিতে সমস্যা হয়নি শফিক ও বাবর আজমের। ৬৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন শফিক। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করা বাবর ২০ বলে খেলেন ১৫ রানের ইনিংস।
এদিকে পার্থে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৫ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৮ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৯ ঘণ্টা আগে